👁 286 Views

মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬নির্বাচনে ৪বছর মেয়াদের কার্যকরী কমিটি গঠন:

সভাপতি আবু সালেহ চৌধুরী , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন

নরসিংদীর জেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-এর নবনির্বাচিত ১, ২, ৩ ও ৪ নম্বর জোনের বিজয়ী সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।আজ ৪ঠা অক্টোবর রাতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪বছর মেয়াদের জন্য সভাপতি হিসেবে আলহাজ্ব আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।নবনির্বাচিত এই কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্বদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।কার্যকারী কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন:সিনিয়র সহ-সভাপতি: আলহাজ্ব নুরুল ইসলামসহ-সভাপতি: আলহাজ্ব জসিমউদদীন ভুইয়া (ভিপি জসিম)সহ-সভাপতি: আইনুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক: আলহাজ্ব মফিজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: বেনুজির আহমেদ,কোষাধ্যক্ষ: আলহাজ্ব মোতালিব হোসেন,ক্রীড়া সম্পাদক: কাজী মাসুদ মিয়া,অডিটর সম্পাদক: জাকির হোসেন জাহের,সাংস্কৃতিক সম্পাদক: হাজী আফজাল হোসেন,সমাজ কল্যাণ সম্পাদক: ডা. মোঃ শাহাদাত হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: হাজী মজিবুর রহমান,কার্যকরী কমিটির সদস্য: হাফেজ আবদুর রহমান ও এম এ মোমেন,কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ মাধবদী বাজারের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজারের নিরাপত্তা জোরদার এবং সার্বিক ব্যবসায়ী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ নতুন এই কমিটিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।