👁 135 Views

বৃহত্তর চট্টগ্রামে রাতভর নাশকতা: বাস-ট্রাকে আগুন, পেট্রোল বোমা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : বৃহত্তর চট্টগ্রামে রাতভর নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানো, যানবাহনে আগুন, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫ জনকে আটকের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে, চট্টগ্রামের ফটিকছড়ি ও কক্সবাজারের চকরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা, চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং খাগড়াছড়ির গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাঙামাটিতে আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়েছে।