
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী ভালুকা পাড়া এলাকায় বাড়ি থেকে বের হওয়া চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মোছা. মনোয়ারা বেগমের করা আবেদনের পর সরেজমিনে গিয়ে দেখা যায় ও অভিযোগ অনুযায়ী রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি।
মনোয়ারা বেগমের অভিযোগ, তার স্বামীর পৈত্রিক সম্পত্তির ওপর তার বাড়ি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন হঠাৎ করে বিবাদীরা টিনের বেড়া দিয়ে ওই পথ বন্ধ করে দেয় বাদী মনোয়ার এবং চলাচলের স্থানে ময়লা ফেলার অভিযোগ এনে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন তিনি।
অন্যদিকে, বিবাদীপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের জমির ওপর দিয়ে মনোয়ারা বেগমদের চলাচলের কোনো নির্ধারিত রাস্তা ছিল না। জমি-সংক্রান্ত বিরোধ থাকলেও রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি তারা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,বিষয়টি মূলত পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। তাদের মতে, অভিযোগ ও পাল্টা দাবির পরিবর্তে কাগজপত্র, জমির সীমানা এবং দীর্ঘদিনের চলাচলের বাস্তবতা যাচাই করে প্রকৃত ঘটনা নিরূপণ করা প্রয়োজন