👁 127 Views

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি –

সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫ টায় ধামইরহাট  উপজেলার ও পৌর যুবদলের যৌথ আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন। এ সময় বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান মীর, যুবদল নেতা রুবেল হোসেন রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ। সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *