👁 55 Views

পলাশবাড়ীতে অবৈধ দোকানপাট সরাতে প্রশাসনের কঠোর নির্দেশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট সরাতে কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরালে উচ্ছেদ ও ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ নির্দেশ দেন।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে, প্রেসক্লাব রোড, পিয়ারী স্কুলের সামনে ও পোস্ট অফিসসংলগ্ন সড়ক-ফুটপাত দখল করে বসানো দোকানপাট সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে।
প্রশাসন জানায়, সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর ফলে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান, এসআই জুয়েল, হারুন, পৌরসভার স্টাফ সজিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *