
ইয়ানূর রহমান : যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন,যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন ও রুপদিয়ার যুবলীগ নেতা বিপুল।
রোববার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মোমেল হোসেনকে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে এবং বিপুলকে রুপদিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়েছে। আটক দুজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।#