
লিমন হায়দারঃ পার্বতীপুর রেলওয়ে জংশন এর হলদিবাড়ি রেল গেটের অনুমান ৩ শত গজ দক্ষিণে আজ ১৪ই সেপ্টেম্বর(সোমবার) সকাল অনুমান সাড়ে ৭টার দিকে এক অজ্ঞাত বৃদ্ধের(৬৫)লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর জিআরপি থানা পুলিশ সকাল ৯ঃ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল রিপোর্ট শেষে সকাল সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করে থানায় নেয়।
স্থানীয়রা জানান,সম্ভবত চিলাহাটি অথবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়তে পারেন এই অজ্ঞাত ব্যক্তি।আবার কেউ-কেউ বলছেন এই বয়ো বৃদ্ধ ব্যক্তি আত্মহত্যাও করতে পারেন।
এ বিষয়ে কথা হয় তদন্ত কর্মকর্তা এসআই অমিত পার্থ সরকারের সাথে।তিনি জানান,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনস্থলে পৌঁছি।এরপর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে অজ্ঞাত বৃদ্ধের লাশটি থানায় নিয়ে আসি।পরবর্তীতে বাকি কাজ সম্পন্ন করে ময়না তদন্তের জন্য বেলা ১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠাই।এই অজ্ঞাত ব্যক্তির আগামীকাল পর্যন্ত কোন পরিচয় না পাওয়া গেলে পরের দিন আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।সেখানেও লাশটিকে একদিন রেখে পরের দিন দাফন করা হবে।
খবর পেয়ে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এই অজ্ঞাত বৃদ্ধের কোন সন্ধান পাওয়া যায়নি।