
স্টাফ রিপোর্টার বগুড়াঃ
দুপচাঁচিয়ায় ব্যবসায়ী ও যুবদল নেতাকে মারধর ও দোকানে হামলা করেছেন সেচ্ছাসেবক লীগ নেতা
বগুড়ার দুপচাঁচিয়ায় পূর্ববিরোধের জেরে ব্যবসায়ী ও যুবদল নেতা তাহিনুর রহমানের দোকানে হামলা, ভাঙচুর ও তাকে মারধরের অভিযোগ উঠেছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৬ রাতে ব্যবসায়ী ও যুবদল নেতা তাহিনুর রহমান নিজ দোকানে হিসাব-নিকাশ করছিলেন। এ সময় পূর্বপরিচিত জাহিদ হাসান সৃষ্টি সহ কয়েকজন ব্যক্তি দোকানে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তিনি হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।হামলার সময় দোকানের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়।
ব্যবসায়ী ও যুবদল নেতা তাহিনুর বলেন জাহিদ হাসান সৃষ্টি নিষিদ্ধ সংগঠন দুপচাঁচিয়া পৌর সেচ্ছাসেকব লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
পরে আহত ব্যবসায়ী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।