👁 143 Views

নওগাঁ সদর থানার অভিযানে শৈলগাছী এলাকার জনগণের সহায়তায় ২জন ছিনতাইকারি গ্রেপ্তার।।

রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁঃ

০৫ আগস্ট রোজ বুধবার বেলা অনুমান ১২.০০ ঘটিকার দিকে শৈলগাছী এলাকার পিন্টুর মোড় নামক স্থানে চলন্ত মোটরসাইকেল এ আঘাত করে বিকাশ প্রতিনিধির নিকট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুইজন ছিনতাইকারি ।

এ সময় বিকাশ প্রতিনিধির ডাক চিৎকারে স্থানীয় জনগন ছুটে আসে তখন ছিনতাইকারীগন পাশের পাট ক্ষেতে গিয়ার চাকু ফেলে দিয়ে পাট ক্ষেতের মধ্যে লুকিয়ে যায়, সে সময় স্হানীয় জনগণের সহায়তায় পুলিশ একটি গিয়ার চাকু সহ প্রথমে ছিনতাইকারী ১। মোঃ অমিত হাসান মিলু (১৯), পিতা – মোঃ ফারুক আহমেদ, পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ২। মো আকাশ (২০), পিতা – মোঃ রাসেল হোসেন,উভয় সাং- আরজি নওগাঁ, থানা ও জেলা নওগাঁদ্বয় কে গ্রেফতার করে। গ্রেফতারের পর স্থানীয় জন সাধারন সদর থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশ সুপার মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *