👁 504 Views

বাঘায় জিপি এ-৫ প্রাপ্ত ১৩৮জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাঘা উপজেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা- ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তকী ফয়সাল তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ বিল্টু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের এ অর্জনকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাফল্য কামনা করা হয়।

হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশন, শলুয়া, চারঘাট, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ অংশে ১৩৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের১টি গাছের চারা, সনদপত্র ও নগদবৃত্তি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *