👁 414 Views

ধোবাউড়ায় হামিদার ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

‎প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ): ‎ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের শ্রীপুর এলাকায় অসহায় হামিদা খাতুনের ওপর বর্বর নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিরহাট বাজারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে হামিদা খাতুনের  স্বামী দুই মেয়ে, এলাকাবাসী  ও সচেতন মহলের লোকজন অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামিদা খাতুনকে হাত-পা বেঁধে নির্যাতন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামিদার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
‎বক্তব্য দেওয়ার সময় হামিদার দুই মেয়ে ও স্থানীয় কয়েকজন বাসিন্দা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা অভিযোগ করেন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামিদাকে সহযোগিতা কারায় বিভিন্নভাবে হুমকি দেওয়ার  হচ্ছে। এ কারণে তারা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এসময় তারা জানান,আব্দুল খালেকের কার্যক্রম এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে।
‎হামলার ঘটনার সাথে জড়িত আব্দুল খালেক, মনোরা, ইয়াসিন, খালেদা, মরিয়ম ও তফাজ্জলকে দ্রুত বিচার করা হয় ।
‎এদিকে আব্দুল খালেক ও শ্রী মনোয়ারা কে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *