👁 213 Views

সাঁথিয়ায় গার্ল গাইডস এসোসিয়েশনের দীক্ষা দান কর্মসূচী অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি : এসো গাইডিং করি, বাল্য বিবাহ বন্ধ করি” এই প্রতি পাদ্যকে সামনে রেখে পাবনা সাঁথিয়ায় গার্ল গাইডস এসোসিয়েশন দীক্ষা দান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠে গার্ল গাইডস্ এসোসিয়েশন উপজেলা কমিশনার মর্শিয়া খাতুন এর সভাপতিত্বে ও বাচিক শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় গার্ল গাইডস এসোসিয়েশন দীক্ষা দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন এর কমিশনার আদিবালা শীল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক হেলেনা খাতুন, গার্ল গাইডস্ এসোসিয়েশন এর আঞ্চলিক প্রশিক্ষক দিল মনোয়ারা, উপজেলা  গার্ল গাইডস্ এসোসিয়েশন এর সদস্য সচিব মমতাজ বেগম, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাজিজুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গার্ল গাইডস এসোসিয়েশন দীক্ষা দান কর্মসূচী অনুষ্ঠানে উপজেলার প্রায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *