👁 229 Views

এক বছরের কাজ দুই বছরেও শেষ হয়নি, দুধনই-রাউতি সড়কে অনিয়মের অভিযোগ

‎ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‎ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই থেকে রাউতি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলজিইডি সড়কের নির্মাণকাজ নিয়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। নির্ধারিত এক বছরের মেয়াদে কাজ শেষ করার কথা থাকলেও দুই বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধীরগতির পাশাপাশি সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা

‎তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও উন্নয়নের দাবি থাকলেও কাজ শুরু হওয়ার পরও প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। ধীরগতিতে চলা কাজের কারণে সড়ক দিয়ে চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

‎অভিযোগ রয়েছে, সড়কের নির্মাণকাজে মানসম্মত ইটের খোয়ার পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পরে এর ওপর দেওয়া হয়েছে রাবিশ। এতে সড়কটির স্থায়িত্ব ও নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ শেষ করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে।
‎‎
‎স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু কাজের গতি খুবই ধীর। দুই বছরেও কাজ শেষ হয়নি। তার ওপর নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সরকারি অর্থ ব্যয় করেও টেকসই সড়ক পাওয়া যাবে না।
‎‎
‎এদিকে, এক বছরের প্রকল্পের কাজ দুই বছরেও শেষ না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কাজের নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও কেন কাজ শেষ হয়নি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *