👁 224 Views

দাড়িপাল্লার এমপি প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে গাবতলীতে জামায়াতের মহিলা সমাবেশ ও নির্বাচনী মিছিল।।

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ৭ফেব্রুয়ারী শনিবার বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতের আয়োজনে পৌর সদরের পাইলট হাইস্কুল মাঠে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিবিরের সভাপতি নুর আলম সাদ্দাম। সমাবেশ শেষে এক নির্বাচনী মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আ: হাকিম, কর্ম পরিষদের সদস্য মাও: আ: মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাও: ইউনুছ আলী, সেক্রেটারী আ: রহমানসহ আরো অনেকে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *