👁 501 Views

আটোয়ারীতে ইয়াবা ট্যাবলেটসহ কিশোর আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করেছে।
আটোয়ারী থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এসআই অলকেশ চন্দ্র তরফদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার ফকিরগঞ্জ বাজারস্থ চাউল পট্টিতে একটি মুদি দোকানের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচার সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসিফ রানা (১৬)কে হাতেনাতে আটক করতে সক্ষম হয় অভিযানকারী পুলিশ দল।
আটককৃত মাদক কারবারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া (দালাল পাড়া) গ্রামের মোঃ ওসমান আলী’র পুত্র।
এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবাসহ এক কিশোর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত কিশোরের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৮ এর ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা রুজু করা হযেছে।
যাহার মামলা নং- ০৫, তারিখ: ০৫/০৯/২০২৬। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক জিরো টলারেন্সে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *