👁 346 Views

নওগাঁর ধামইরহাটে  পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আবু মুছা স্বপন,  ধামইরহাট

নওগাঁর ধামইরহাটে  পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার টু ব্রজ চাইনিজ হোটেল এন্ড  রেস্টুরেন্টে এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের অধীনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ত্রৈমাসিক সভা পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আবু হেনা মোস্তফা কামাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির দেশ গড়ি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুর রহমান সরকার, জেলা মহিলা দলের সহ সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  মোসাঃ মাজেদা বেগম, জেলা মহিলা দলের সহ সভাপতি মোসাঃ বেলী খাতুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ শাহিনা আক্তার,  ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ মন্ডল, পিএফজির নওগাঁ জেলা কো-মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *