👁 189 Views

সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল সানজিদ(৯)নামের এক শিশুর। নিহত সানজিদ উপজেলার ধোপাদহ ইউনিয়নের উজান খানমামুদপুর গ্রামের সবুজ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল সোমবার(২ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৩টার দিকে সাঁথিয়ার ইছামতী নদীতে খানমামুদপুর-নন্দনপুর নির্মাণাধীন সেতুর নিচে প্রবাহিত প্রবল স্রোতে সানজিদ গোসল করতে নামে। সন্ধ্যা হয়ে গেলেও সানজিদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সানজিদের ছোট ভাই পরিবারের লোকজনদেরকে জানায় যে তার ভাই নির্মাণাধীন সেতুর নিচে গোসলে নেমে আর উঠে আসেনি। এ খবর জানার পর পরিবারের লোকজন ওই দিন সন্ধ্যারাত ৭টার দিকে নির্মাণাধীন সেতুর পানির নিচ থেকে সানজিদকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ইছামতি নদীর খানমামুদপুর-নন্দনপুর নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে সানজিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *