👁 476 Views

হিন্দু-মুসলীম ও আওয়ামী লীগ-বিএনপি এবং জামায়াতে বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন 

পটুয়াখালী প্রতিনিধি।। হিন্দু-মুসলীম ও আওয়ামী লীগ-বিএনপি এবং জামায়াতে বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা এমন বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। সোমবার বিকাল সাড়ে ৫ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল আলীম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফকরুজ্জামান বাদল সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন।
বিশেষ অতিথি ছিলেন-গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, গলাচিপা উপজেলার বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু ও দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ওহাব চৌধুরী প্রমুখ।
নির্বাচনী জনসভার শুরুতেই কোরান থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। পরে সভা শেষ গনঅধিকার পরিষদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যোগদেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *