
এম সাজেদুল ইসলাম (সাগর)নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা গেট এলাকা থেকে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “অতীতেও বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে বিএনপি সব ষড়যন্ত্র নস্যাৎ করে সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।