👁 427 Views

বাঘায় অসচ্ছল ও বেকার মানুষের মাঝে ছাগল বিতরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় অসচ্ছল ও বেকার মানুষের মাঝে ছাগল বিতরণ করেছে “ফাতেমা-মতিন ফাউন্ডেশন”। একটি ছাগল পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে নিজের জীবনের কষ্টের কথা জানান চান্দেরা বেগম (৫০)।
তিনি বলেন,আমি কত খুশি হয়েছি তোমাকে বলে বুঝাতে পারবো না। আমার এক ছেলে ও দুই মেয়ে আছে। সবারই বিয়ে হয়ে গেছে। স্বামী অনেক আগেই মারা গেছেন। ছেলে আমাকে ভাত দেয় না। মানুষের বাসায় কাজ করে নিজের খরচ চালাই। যদি নিজের একটু জমি থাকতো, তাহলে সেখান থেকে কিছু করে দিন পার করতাম। কিন্তু সেটাও নেই।
চান্দেরা বেগম আরও বলেন, আজ আমাকে মানিক একটি ৬-৭ মাস বয়সি ছাগল দিয়েছে। এই ছাগল থেকে বাচ্চা হলে অন্তত আমার ওষুধ কেনা আর ভাত খাওয়ার টাকা হবে। এখন মনে হচ্ছে মানিকই আমার সন্তান।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার খায়েরহাট বাজারে ফাতেমা-মতিন ফাউন্ডেশনের উদ্যোগে এই ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  সহকারী অধ্যাপক ডা. মো. তৌহিদ আল মাহমুদ মানিক(গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ)
 এর নিজ অর্থায়নে ৪০ জন বেকার, অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে  একটি করে ছাগল বিতরণ করা হয়।তিনি জানান,পর্যায়ক্রমে অনেক ভাল কাজ করার ইচছা রয়েছে।
এ সময় ছাগল পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *