
শনিবার (২২ আগস্ট) দুপুরে র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন নিপেন দাস খইলশা (৬১), শঙ্করাজ সেন ঠাকুর দাশ (২৮), সত্য সেন ওরফে সত্য দাশ (২১) ও শংকরী রানী (৫১)। নিপেন নিহত আদা চন্দ্র দাসের বড় ভাই। শঙ্করাজ ও সত্য তার ভাতিজা।
নিহত আদা চন্দ্র দাস সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া বেহারাপাড়া (রায়পাড়া) গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, বসতভিটার সীমানা নিয়ে আদা চন্দ্র দাসের সঙ্গে তার বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৩ জুলাই নিপেন বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পরদিন ৪ জুলাই সকালে নিপেনকে টয়লেট নির্মাণে নিষেধ করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তাব দেয় আদা চন্দ্রের পরিবার। ওই দিন দুপুরে বাড়ির সামনে ছাগল চরানোর সময় নিপেন, তার দুই ছেলে শঙ্করাজ ও সত্যসহ পরিবারের অন্য সদস্যরা আদা চন্দ্রকে ঘিরে ফেলেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয় বলে অভিযোগ।