👁 492 Views

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের সাপমারা ইউনিয়নের শিয়ালগাড় (তরফকামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের লিমন এবং চাঁদপাড়া এলাকার রুবেল। লিমন স্থানীয়ভাবে একটি এপেক্স প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিয়ালগাড় (তরফকামাল) এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা লিমন ও রুবেল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার পর দুজনেরই মৃত্যু হয়।
লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহাম্মদ আলী।
তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *