👁 57 Views

বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের মোট ১১ জন কে গ্রেফতার।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের মোট ১১ জন কে গ্রেফতার।

 র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল (তালপুকুর পাড়া) গ্রামে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ আগস্ট ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল (তালপুকুর পাড়া) গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোঃ বাপ্পী হাসান (২১), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং-শাবরুল (হাটখোলা পাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে দেশীয় অস্ত্র লোহার তৈরী ০২ টি চাপাতি, ১৩ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০২ টি এন্ড্রয়েড মোবাইল ও ০১ টি সিমসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

 একই তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের শাবরুল (হাটখোলা পাড়া) গ্রামে একটি পৃথক অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্তগন ১। মোঃ ইউসুফ প্রামানিক (২২), পিতা-মোঃ ইউনুস প্রামানিক, মাতা-মোছাঃ বুলবুলি, সাং-শাবরুল (হাটখোলা পাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ২। মোঃ জালাল মন্ডল (৩৮), পিতা-মৃত আসাদ আলী মন্ডল, মাতা-মোছাঃ বেবী খাতুন, স্থায়ী সাং-দুর্গাপুর বাজার, থানা-কাহালু, জেলা-বগুড়া, বর্তমান সাং-শাবরুল (হাটখোলা পাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ৩। মোঃ রাব্বি হাসান (২২), পিতা-মোঃ রমজান আলী, মাতা-মোছাঃ রুবিয়া বেগম, ৪। মোঃ মেহেদী হাসান (২৩), পিতা-মোঃ মিলন হোসেন, মাতা-মোছাঃ জরিনা বেগম, ৫। মোঃ রিপন প্রামানিক (২৭), পিতা-মৃতঃ কাশেম প্রামানিক, মাতা-মোছাঃ জোলেখা, ৬। মোঃ আকাশ প্রামানিক (১৯), পিতা-মোঃ ইনছান প্রামানিক, মাতা-মৃতঃ রোকসানা, সর্ব সাং-শাবরুল (হাটখোলা পাড়া), ৭। মোঃ শুভ (২০), পিতা-মোঃ ইনসান, মাতা-বিউটি খাতুন, সাং-শাবরুল (নগরপাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ৮। মোঃ কাইয়ম প্রামানিক (১৯) পিতা-মোঃ শামসুল আলম শান্তু, মাতা-মোছাঃ কমলা বেগম, ৯। মোঃ কাউছার হোসেন (২০), পিতা-মোঃ দুলু প্রামানিক, মাতা-মোছাঃ রহিমা বেগম, এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১০। মোঃ সামিউল ইসলাম সানি (১৪), পিতা-মোঃ আলিম, মাতা-ইতি বেগম, সর্ব সাং-শাবরুল (হাটখোলা পাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগনকে দেশীয় অস্ত্র লোহার তৈরী ০৯ টি চাপাতি, ০১টি বার্মিজ চাকু, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি ছুড়ি, ০১টি বল্লম, ০৫টি এন্ড্রয়েড মোবাইল ও ১১টি সিমসহ গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

 

 প্রকাশ থাকে যে, ক্যাম্পে এসে সিডিএমএস যাচাই করে ০১ নং আসামী মোঃ বাপ্পি হাসান (২১) এর বগুড়া শাজাহানপুর থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ০৭ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-৩৬২, তারিখ- ০৭ ডিসেম্বর, ২০২৪; ধারা- 342/323/325/307/364/365/385/506/114 The Penal Code, 1860 এজাহারে অভিযুক্ত এবং অপর মামলার ০২ নং আসামী মোঃ জালাল মন্ডল (৩৮) এর নিম্নে বর্ণিত মামলা পাওয়া গিয়েছে।

 বগুড়া এর কাহালু থানার ,এফআইআর নং-২১, তারিখ- ২৯ মার্চ, ২০২৩; জি আর নং-৫৪, তারিখ- ২৯ মার্চ, ২০২৩ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৭/৫০৬/১১৪/৩৪ The Penal Code, 1860, ১৮৬০, এজাহারে অভিযুক্ত। ২। বগুড়া এর বগুড়া সদর থানার ,এফআইআর নং-১৪, তারিখ- ০৪ জুন, ২০১৯; জি আর নং-৫৭৭/২০১৯, তারিখ-০৪ জুন, ২০১৯ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এজাহারে অভিযুক্ত। ৩। বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৩৬, তারিখ-২৫ জুলাই, ২০২৩; জি আর নং-২৮৮, তারিখ-২৫ জুলাই, ২০২৩; ধারা- ১৯(ভ) The Arms Act, 1878, এজাহারে অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *