👁 287 Views

সাঁথিয়ায় কুকুরের কামড়ে আহত-৭ কামড় থেকে বাদ যায়নি গবাদি পশুও

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ  পাবনার সাঁথিয়ায় দু’দিনে পাগলা কুকুরের কামড়ে ৭জন আহত হয়েছে।কুকুরের কামড় থেকে বাদ যায়নি গবাদি পশুও।কুকুর ৮টি ছাগলকে কামড়ানোর কারণে ৪টি ছাগল মারা যায় এবং বাকি ৪টি ছাগল বেঁচে আছে বলে স্থানীয় সূত্রে গেছে।গতকাল বৃহস্পতিবার(১৪মে)এবং শুক্রবার(১৫মে)উপজেলার কালাইচাড়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।তবে শুক্রবার ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকায় আহতদের ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

আহত ব্যক্তিরা হলেন-সাঁথিয়া পৌরসভার কালাইচারা দক্ষিনপাড়া মহল্লার মশিউর রহমানের মেয়ে মিম,আব্দুল মালেকের ছেলে হোসাইন,আনার খাঁর ছেলে আমিন উদ্দিন,নবাব উদ্দিনের মেয়ে শান্তা,জোবাইদুল ইসলামের মেয়ে জোবাইদা,শামীম হোসেনের ছেলে শহিদুল এবং শরিফুল ইসলামের মেয়ে শিমলা।এ ঘটনায় এলাকায় কুকুরে কামড় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী প্রতিদিন হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম চালু থাকার জোড় দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার কালাইচারা দক্ষিন পাড়া এলাকায় ৭/৮টি পাগলা কুকুর রয়েছে। কুকুরগুলো প্রতিনিয়তই কাউকে না কাউকে কামড়াচ্ছে।তাই এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে কুকুরগুলোকে মেরে ফেলার।এলাকাবাসী এ ব্যাপারে সাঁথিয়া পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

কুকুরে কামড়ানো শিমলার বাবা শরিফুলসহ অন্যরা অভিাযোগ করেন,সাঁথিয়া হাসপাতালে ভ্যাকিসিন নিতে এসে ভ্যাকসিন না পেয়ে বাধ্য হয়ে বাইরের দোকান থেকে কিনতে হয়েছে।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন জানান,সপ্তাহের অন্যদিনগুলো ভ্যাকসিন দেওয়া হলেও শুক্রবার ছুটির দিন হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকায় আহতরা ভ্যাকসিন পায়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে সপ্তাহে ৭ দিনই ভ্যাকসিন প্রদান চলমান থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *