👁 447 Views

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

আবু মুছা স্বপন,  ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন উপলক্ষে ধামইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়ার মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার। এ আলোনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, সাংগাঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান মীর,  নওগাঁ জেলা যুব দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সবশেষে বেগম জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মো. নূরুজ্জামান (ডবল টাইটেল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *