👁 503 Views

সবাইকে এক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে স্বৈরাচারের জবাব দিতে হবে- সিরাজগঞ্জে তারেক রহমান 

সিরাজগঞ্জ প্রতিনিধি   ;  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গঠনে সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে আগামী ১২ তারিখে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে স্বৈরাচারের জবাব দিতে হবে। দেশ পরিচালনা জন্য  বাংলাদেশে একমাত্র অভিজ্ঞতার দল রয়েছে  বিএনপি। এই মুর্হুতে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সেই অভিজ্ঞতা নেই।  আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে। স্বৈরাচারের পতন ঘটেছে। তাই এখন দেশ গড়তে হবে। দেশের মানুষকে এক্যবদ্ধ হয়ে দেশকে, দেশের জনগণকে এগিয়ে নিতে হবে। যারা ১৭ বছর মানুষের অধিকার হরণ করেছিল সেই অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষ  জীবন দিয়েছে। যারা দেশের মধ্যে বিভ্রান্ত ছড়াবে তারা হলো গুপ্ত,তাদেরকে বলবেন গুপ্ত। দেশের মা বোনদের জন্য কাজ করতে হবে। তাদেরকে স্বাবলম্বী করতে হবে। গত ২০ বছর ধরে মেয়েরা অনেকেই  মাতে পরিনত হয়েছে। কিন্ত তাদের কাছে শিক্ষা রয়েছে। তাই আগামীর সরকার বিএনপির সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই ফ্যামিলী কার্ডের পরিকল্পনা করেছে। শনিবার(৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি কৃষি নির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চাই। দেশের কৃষক ভাইদের জন্য বীজ, সারের ব্যবস্থা করা হবে যাতে মধ্যস্ততাভোগী বা ফরিয়া না থাকে। তাদের জন্য ঘরে ঘরে কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। দেশের লক্ষ লক্ষ তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা  করা হবে। যাতে তারা দেশ গঠনে ও বিদেশে গিয়েও ভূমিকা রাখতে পারে। আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিবো দেশ গঠনে কাজ করবো ইনশাল্লাহ। কারন দেশ আমাদের অনেক দিয়েছে। দেশের স্বাধীনতা অর্জন করতে  লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনেও দেশ ও জনগণের জন্য  অনেক মানুষ জীবন উৎসর্গ করেছে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, দেশের মানুষ দেখতে চায় কারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। বিএনপি ইতিমধ্যে দেশকে সঠিকভাবে পরিচালনার করার জন্য  পরিকল্পনা দিয়েছে। মানুষ তার উপরই ভরসা করে যার উপর ভরসা করা যায়। বিএনপিই একমাত্র ভরসার দল যারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে।  এজন্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। এবং দেশ গঠনে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ  সবার আগে বাংলাদেশ।
তিনি পাবনা ও সিরাজগঞ্জের তাঁত শিল্পের বিকাশ ঘটাতে, বেকার সমস্যা সমাধান, ও কর্মসংস্থানের  প্রসার ঘটাতে ধানের শীষের প্রার্থীদের পক্ষ ভোট চান। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ -৪ আসনের প্রার্থী এম আকবর আলী, সিরাজগঞ্জ -৬ আসনের এম এ মুহিতসহ পাবনার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীগন বক্তব্য রাখেন ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *