👁 164 Views

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

ইয়ানূর রহমান : শার্শার পুটখালী সীমান্তে বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার হয়েছে।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তে বিজিবির ধারাবাহিকতাই খুলনা ২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে সীমান্তে  অভিযান পরিচালনা করে এই ভারতীয় নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অন্যান্য যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *