
লিমন হায়দারঃ সরকারি নিয়মে সকল ভাতা সমন্বয় ও মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষক দিবসের আলোচনা সভা আজ ১০ই অক্টোবর(শনিবার)বেলা ২ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর
সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নুরুল হক নুর এমপি,প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,সভাপতি-গণ অধিকার পরিষদ ও সাবেক(ভিপি)ডাকসু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাশেদ খান-প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সাবেক(জিএস)ডাকসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড.আব্দুল মান্নান এমপি এবং সাবীরা সুলতানা মুন্নি এমপি।
প্রধান অতিথি বলেন,আমি আগেও বলেছি এখনও বলছি-শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর চাকরিতে রেখে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা সম্ভব নয়।সমাজকে পরিবর্তন করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
সংগঠনের মূল দাবি সমূহঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির আদেশ দ্রুত জারি এবং সকল মাদ্রাসা জাতীয়করণ(প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি উপজেলায় অন্তত একটি করে)করা।এছাড়া এমপিও নীতিমালায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সুপার দায়িত্ব প্রদানের বিধান রোহিত করা।
মাদ্রাসার উপাধ্যক্ষ ও সহকারী সুপার পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান, শিক্ষক-কর্মচারীদের অবসরের ৬ মাসের মধ্যে কল্যাণ ও অবসরের পাওনাদি একসাথে পরিশোধ করা।
৯ম পে স্কেল অনুযায়ী শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়িভাড়া,শ্রান্তি বিনোদন ভাতা,শিক্ষা ভাতা ও মোবাইল ভাতা সমন্বয় করা এবং অতিরিক্ত ৮% কর্তন বন্ধ বা অতিরিক্ত সুবিধা প্রদান।
এছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে-ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড ডে মিল চালু করা, ১৩তম গ্রেড প্রদান ও এনটিআরসিএ-এর মাধ্যমে প্রধান নিয়োগ করা এবং শিক্ষকদের বেতন-ভাতাদি ইএফটি (EFT)-এর মাধ্যমে ১ তারিখের মধ্যেই প্রদান করা।এছাড়া মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করার দাবিও রয়েছে।
শিক্ষক দিবসের উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনটিরমহাসচিব:শান্ত ইসলাম।
আয়োজনে:বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।