👁 279 Views

হরিনাকুন্ডু থানায় নবাগত ওসি জুলফিকারকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ প্রেসক্লাবের

মাকসুদুল হক,ঝিনাইদহ জেলা প্রতিনিধি–বৃহস্পতিবার ১৩ আগষ্ট  ঝিনাইদহের হরিনাকুন্ডু থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করায় জনাব জুলফিকার সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ডু শাখার সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতারা নতুন ওসির সফলতা কামনা করেন এবং থানার আইনশৃঙ্খলা রক্ষা ও সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব হরিনাকুন্ডু শাখার সভাপতি জনাব সাংবাদিক ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রিপন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রতন সহ শাখার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
নবাগত ওসি জনাব জুলফিকার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, হরিনাকুন্ডুর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *