👁 440 Views

দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। গত ৯ আগস্ট দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী এ জেড এম ডা: জাহিদ হোসেন এমপি।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর ৪ আসনের এবং জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর ৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর ২ আসনের সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুর ৫ আসনের আলহাজ্ব এ জেড এম রেজানুল হক এমপি। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো :জিদান আল মুসা দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি, দিনাজপুরের ১৩ টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *