
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে সেবা নিতে এসে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসটির সহকারী প্রকৌশলী মামুনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।
অভিযোগকারীদের দাবি, বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সেবা নিতে গিয়ে তাদের একাধিকবার অফিসে আসতে হচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষাসহ নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয় গ্রাহকরা বলেন, বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা। তাই গ্রাহকদের হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তারা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
তবে সহকারী প্রকৌশলী মামুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।