👁 127 Views

পাইকগাছায় গড়ইখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে গড়ইখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে দক্ষিণ কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক মানষ কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে।

সভায় বক্তব্য রাখেন প্রদীপ মন্ডল, বিপুল সরদার, সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, ভুদেব মন্ডল, মনোজিৎ মন্ডল, রাম চন্দ্র ঢালী, তেজেন্দ্র নাথ মন্ডল, কল্যাণ মন্ডল, মতিলাল রায়। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *