👁 518 Views

প্রয়াত নজরুলের শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

ময়মনসিংহ, ধোবাউড়া,প্রতিনিধি :-ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের কাঠালকুশি গ্রামের প্রয়াত নজরুল ছিলেন একজন একনিষ্ঠ কর্মী। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

এমপি সালমান ওমর রুবেলের অর্থায়নে নাজমুল আমিন মুক্তাসহ কয়েকজন মিলে প্রয়াত নজরুলের পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

এ সময় নাজমুল আমিন মুক্তা বলেন, প্রয়াত নজরুলের রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, কাঠালকুশির মানুষের স্বতঃস্ফূর্তভাবে একে অপরের পাশে থাকার আন্তরিকতা ও আগ্রহ তাঁর মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য সত্যিই অনুপ্রেরণার উৎস। সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় নির্বাচনী গণসংযোগের পাশাপাশি এলাকার মানুষের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়ারও চেষ্টা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *