
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। ০৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর দ্বীতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের উদ্বোধনের শুরুতে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। খেলায় পঞ্চগড়ের টু স্টার বোদা ৫-১ গোলের ব্যাবধানে দিনাজপুরের শাইখ স্পোর্টস বিরামপুরকে পরাজিত করে।
এর আগে ৩১ জুলাই শুক্রবার বিকালে টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আখতারুজ্জামান মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিরল উপজেলা নির্বাহী অপিসার রেজাউল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, সাধারণ সম্পাদক সফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, অফিসার ইনচার্জ আল এমরান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান প্রমূখ। উদ্বোধনী খেলায় নীলফামারী ফুটবল একাডেমী স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলের ব্যাবধানে পরাজিত করে জয়লাভ করে। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন উত্তরবঙ্গের স্বনামধন্য ধারাভাষ্যকার এস এম রফিক। খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ সাইদুজ্জামান বাবু ও সহকারী রেফারী আহসান হাবিব আপেল এবং সহকারী রেফারী বিপুল সরকার। ৪র্থ রেফারির দায়িত্ব পালন করেন বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার।