👁 246 Views

পলাশে প্রভিটা ফিডের উদ্দ্যোগে ‘পোল্ট্রি খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম : “জ্ঞান, পুষ্টি ও প্রযুক্তি—খামারের উন্নতির মূল ভিত্তি; প্রভিটা ফিড ও প্রভিটা চিকস্  বাংলাদেশের সেরা”—এই স্লোগানকে সামনে রেখে পলাশে অনুষ্ঠিত হয়ে গেল পোল্ট্রি খামার ব্যবস্থাপনা বিষয়ক এক বৈজ্ঞানিক ও তথ্যবহুল সেমিনার।আজ দুপুর ১২টায় উপজেলার আমতলা বাজার সংলগ্ন মেসার্স ভাই ভাই পোল্ট্রি ফিড, ফিড ও মেডিসিন কর্নার-এর কার্যালয়ের সামনে প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেডের আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়।

মূল আলোচনার বিষয়বস্তু : সেমিনারে আধুনিক খামার ব্যবস্থাপনা কৌশল, প্রভিটা ফিডের পুষ্টি ও গুণগত মান সুনিশ্চিতকরণ, কার্যকর রোগ প্রতিরোধ ও সঠিক ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা এবং কম খরচে অধিক উৎপাদন ও লাভজনক খামার গড়ার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশিষ্ট খামারি ও সমাজসেবক সারোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেডের টেকনিক্যাল সাপোর্ট টিমের কো-অর্ডিনেটর কৃষিবিদ মির্জা আব্দুল মালেক নোমান (বি.এস.সি. ইন এ.এইচ, এম.এস. ইন অ্যানিম্যাল নিউট্রিশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:আরিফুলডাঃ মোঃ সোলেমান (টেকনিক্যাল ম্যানেজার, প্রভিটা) নরসিংদির পল্লী বিদ্যুৎ সমিতি এর পরিচালক মোঃ আসাদুজ্জামান মামুন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেসার্স ভাই ভাই পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোঃ রাকিব সরকার ও শাহিন মিয়া। সেমিনারে পলাশ উপজেলার বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক পোল্ট্রি খামারি অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে তুলে ধরেন কীভাবে আধুনিক প্রযুক্তি ও সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ব্যবহার করে অতি সহজে পোল্ট্রি ব্যবসায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায়। উপস্থিত খামারিরা অত্যন্ত মনোযোগের সাথে অতিথিদের দিকনির্দেশনামূলক পরামর্শ গ্রহণ করেন।অনুষ্ঠানের বিশেষ আকর্শন ছিল অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকল খামারিকে প্রভিটা কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় টি-শার্ট উপহার দেওয়া হয়। সেমিনার শেষে সকল অংশগ্রহণকারীর জন্য সুস্বাদু দুপুরের খাবারের আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *