👁 350 Views

রাস্তা পাকা করার দাবীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছেন রজ্জাবিয়া দাখিল মাদ্রসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া এলাকায় এ মানবন্ধন করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন-রজ্জাবিয়া দাখিল মাদ্রসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহাবুব, ইংরেজি শিক্ষক আনিচুর রহমান, মাওলানা ওবায়দুল, এলাকাবাসী মো. মফিজুর রহমান ও মো. বশার ফরাজি সহ আরো অনেকে।

বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে প্রায এক কিলোমিটার এ রাস্তাটি বেহাল।  মাদ্রসার শিক্ষার্থীসহ পথচারীদের চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। সামন্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *