👁 309 Views

পলাশবাড়ী মডেল মসজিদের নিয়োগ কি এবার আলোর মুখ দেখবে?

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ  প্রায় এক বছর আগে পলাশবাড়ী উপজেলার মডেল মসজিদে তিনটি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অজ্ঞাত কারণ ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এরপর আবারও একই পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে আবেদন গ্রহণের সময়সীমাও শেষ হয়েছে।
এখন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে তাকিয়ে আছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এবার কি চূড়ান্ত হবে সেই কাঙ্ক্ষিত নিয়োগ?
মডেল মসজিদের মাইকে এবার কি ভেসে আসবে আজানের সুমধুর ধ্বনি?
শুরু হবে কি নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রম?
নিয়োগ প্রক্রিয়াটি যেন কোনো প্রভাব বা স্বার্থের কাছে আটকে না যায়, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় মুসল্লিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *