👁 507 Views

চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ২,আহত ১০

ইমরান হোসেন মুন্না, পটিয়া প্রতিনিধি।  চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। রাত সাড়ে ৮টার দিকে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন নিহত হয়েছে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, বেল্লাপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।