
নোয়াখালী প্রতিনিধি;: সেনবাগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দিয়েছে সেনবাগ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৬ জুন) সকালেণ সেনবাগ সরকারি কলেজ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ছাত্রদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা, শিক্ষা জীবনের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম সামির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সেনবাগ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং ছাত্রনেতা শাকের হোসেন মিরন ও মো. শাহজালাল সাজু। এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক পরীক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তারা পরীক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হবে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সাফল্য।
অংশগ্রহণকারীরা জানান, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত সময়উপযোগী ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।