👁 221 Views

বোদায় বজ্রপাতে নিহত- ১

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে আবু কালাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে সকালে গুড়িগুড়ি বৃষ্টির সময় খোলা মাঠে ঘাস কাটার জন্য গেলে সেখানেই বজ্রপাতে গুরুতর আহত হয়।

পরে গ্রামবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক মহানুর ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আবু কালাম আজাদ ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের পুত্র।

চিকিৎসক মহানুর ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বের তার মৃত্যু হয়েছে। আমরা ইসিজি করে বিষয়টি নিশ্চিত হয়ে মৃত ঘোষনা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *