👁 399 Views

আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত 

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃ  ]লেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সভা ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক’র সভাপতিত্বে ও শিক্ষক আফজল হোসেন’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিন সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আতিউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দেব, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, সাবেক মেম্বার মস্তফা হোসেন, দাতা সদস্য বদরুল আলম, প্রভাষক জাহিদ, শিক্ষার্থী জহুরা প্রমুখ। আলোচনা সভা শেষে হাফিজ আজির উদ্দিন সাহেব মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
ছবিক্যাপশনঃ ১। আলীরগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রতন কুমার অধিকারী। ২। আলীরগাঁও কলেজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *