👁 196 Views

স্থানীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে এলে লাঠি দিয়ে মোকাবিলা করবেন —–নাসির উদ্দিন পাটোয়ারী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুলাই বাদ মাগরিব নিমতলী মোড় থেকে একটি জুলাই পদযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমাইতাড়া মোড়ে সমবেত হয়। রাত ৮ টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের সামনে এনসিপির নওগাঁ জেলা আহবায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেলের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এনসিপি নেতা আলমগীর হোসেন আরাফের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়াারী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে এলে লাঠি দিয়ে মোকাবিলা করবেন, তিনি আরও বলেন, সরকারের অনেকেই জনগণের ভোটে নয় ভাগ্যচক্রে এমপি.মন্ত্রী হয়েছেন, আগামীতে জনগণ তা আর হতে দেবে না। এ সময় সংগঠনের উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহবায়ক মনিরা শারমিন,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নওগাঁ জেলা সদস্য সচিব তরিকুল ইসলাম দীপু, ধামইরহাট উপজেলা এনসিপি আহবায়ক রবিউল ইসলাম, এনসিপি নেতা আব্দুর রহমান, নুর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *