👁 191 Views

উল্লাপাড়ায় উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন, সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্ল¬ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর যৌথ আর্থিক ও কারিগরি সহায়তায় ও প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট(পিপিডি)এর আয়োজনে এবং ঝঢ়বপরধষ চৎড়মৎধস-উবাবষড়ঢ়সবহঃ(অমৎরপঁষঃঁৎব) স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট(এগ্রিকালচার)এর উদ্যোগে মঙ্গলবার(২৪ফেব্রুয়ারি) পিপিডি উল্লাপাড়া কাওয়াক শাখা কার্যালয়ে উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

পিপিডি উল্ল¬াপাড়া শাখার শাখা ব্যবস্থাপক মো.গোলাম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় কৃষকদের গুণগতমানসম্পন্ন সার,বীজ ও বালাইনাশক ব্যবহার এবং ফসলের রোগ-বালাই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন পিপিডি সংস্থার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ সহ অত্র শাখার সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার লীড ফার্মারস সার,বীজ ও বালাইনাশক কোম্পানীর প্রতিনিধি,সার,বীজ ও কীটনাশক ডিলার বা রিটেইলার,ভার্মি বা ট্রাইকো কম্পোষ্ট বিক্রেতা,নার্সারী ও কোকোডাষ্ট চারা বিক্রেতাসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।এছাড়া ব্র্যাক সীডস এর টেরিটরি সেলস অফিসার মধুসুদন কুমার,সী ট্রেড ফার্টিলাইজার লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মো. জয়নাল আবেদিন ও এসিআই সীডস এর মার্কেটিং অফিসার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *