👁 534 Views

পঞ্চগড়ে নদী থেকে পাথর-বালি উত্তোলনের সময় পাওয়া গেলো মর্টার শেল

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় চিলকা নদী থেকে বালি পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল পায় শ্রমিকরা।
বুধবার(১৭জুন) বিকেলে মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পায় তারা। পাথর বালী উত্তোলনকারি শ্রমিকরা মর্টার শেলটিকে মূল্যবান সম্পদ ভেবে তারা বাড়িতে নিয়ে যায় এবং সেটি লুকিয়ে রাখে।
পুলিশ জানায় মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে শ্রমিকরা ভয়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়। এলাকাবাসি মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, বালি পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নীরিক্ষা করে এটি নিষ্ক্রিয় করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *