👁 403 Views

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশী শক্তিশালী–দুলু 

নাটোর প্রতিনিধি  ;::  বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশী শক্তিশালী। যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৪৫বছর আগে আজকের দিনে নির্মম ভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিনত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে একক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপির বর্তমান চেয়ারম্যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যসন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ গঠনে কাজ করে যাচ্ছে। শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আরো বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিকদল সভাপতি আবু রায়হান ভুলু ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
নাটোর প্রতিনিধি
নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুরে ট্রেনে কাটা পড়ে একজন এবং ঈদের আগের দিন সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঢাকা থেকে ট্রেনের ছাদে বসে বাড়ি ফেরার সময় অভার ব্রীজের সাথে ধাক্কায় অপরজনের মৃত্যু হয়েছে। সান্তাহার জিআরপি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে দিনাজপুরেরর সেতাবগঞ্জে এক দম্পতি বাড়ি ফেরার সময় অভার ব্রীজের সাথে ধাক্কায় পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়। অপরদিকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুরে চিলাহাটি থেকে ঢাকাগামী অপর ট্রেনে কাটা পড়ে নিহত হন একই উপজেলার ধূলাউড়ি গ্রামের আজগর আলী (৫৫)। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। উভয় ঘটনায় সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *