👁 236 Views

নবাবগঞ্জ শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে তদন্ত, এলাকায় শোকের ছায়া

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৮-১০ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মায়ের আহাজারি ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নব্বাগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মইনুল ইসলামের ছেলে শাওন (ডাকনাম শামস) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার খবর এলাকায়  ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের ছায়া পড়েছে। শিশুকে এমন নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে স্বজন, প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। এদিকে নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান পুলিশ। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *