👁 266 Views

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো. আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট.
নওগাঁর ধামইরহাটে পৌরসভার রুপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ধামইরহাট পৌরসভা ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকার, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নওগাঁ ডিডিএলজি টি.এম.এ. মমিন, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ওসি মিন্টু রহমান, ওয়াটারএইড বাংলাদেশ টিম লিডার সাইফ মনজুর-আল-ইসলাম, পলিসি এন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপাট সাইদ মাহাদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রতিনিধি, সাংবাদিক ও ইএসডিও’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পৌরসভার রূপকল্প প্রণয়ন বিষয়ে আলোচনা পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজার ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যে কাজগুলো করা হচ্ছে তা অত্যান্ত চমৎকার, এ বিষয়ে আমি আবগত আছি। একটি পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ল্যান্ড ফিল্ড এর কথা আমি ইতোমধ্যেই আমি জাতীয় সংসদে এবং স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে তুলে ধরেছি। আমি আশাবাদী এটা খুব দ্রুত হবে। আমি পৌরসভার সকল স্তরের কর্মকর্তাকে তাদের দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব টি.এম.এ মমিন, উপপরিচালক, স্থানীয় সরকার, নওগাঁ বলেন, ‘পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা পৌরসভার আইনি বাধ্যবাধকতা। এর মাধ্যমে অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নসহ পৌরসভার সেবার মান বৃদ্ধি এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব’। তিনি পৌরসভা কর্তপক্ষকে উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় জলবায়ু সহনশীলতা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *