👁 177 Views

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযানে ধান ক্ষেতে থেকে বিপুল পরিমান চোলাইমত উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা বসত-বাড়ীতে নয়, ধান ক্ষেতেই জমিয়েছেন মাদকের কারখানা। উপজেলার জাহানপুর ইউনিয়নের ধান ক্ষেতের মাঠে এই ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্র জানায়,২৩ এপ্রিল বিকেলে জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামে কামারপাড়ায় স্কুল ও কলেজগামী ছাত্রদের নিকট চোলাই মদ বিক্রয় করা হয় এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ধামইরহাট খানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দলের তত্বাবধানে অভিযান পরিচালনাকালে ধান ক্ষেত থেকে ৩৫ টি প্লাস্টিকের ড্রাম, ১০ টি প্লাস্টিকের ব্যাগে ও ৫ টি এলুমিনিয়ামের পাত্রভর্তি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের পরিমাণ প্রায় ৬৫০০ লিটার। পরে জনসম্মুখে  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মোবাইল কোর্টে উদ্ধারকৃত ৬ হাজার ৫০০ লিটার মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এমন সফল অভিযানে ইউএনও প্রশান্ত চক্রবর্তী ও ওসি মিন্টু রহমান স্থানীয় সুশিল সমাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *