
মো. আবু মুছা স্বপন, ধামইরহাট.
সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ফাইন্যান্সিয়াল এসোসিয়েট মশিউন নাহার-পারভেজ দম্পতির কন্যা আতিয়া ফাইজা মৌনি ধামইরহাট কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মৌনি ধামইরহাট সফিয়া কেজি স্কুলের শিক্ষার্থী তার রোল নম্বর রোল নাম্বার ১। ধামইরহাট কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মৌনি স্বপ্ন দেখছে চিকিৎসক হওয়ার।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত আতিয়া ফাইজা মৌনি বলেন,‘আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, চিকিৎসক দেশের কল্যাণে কাজ করতে চাই, বাবা-মায়ের মুখ উজ্জল করতে চাই।’
মৌনির মা মশিউন নাহার জুথি বলেন,‘আমি আমার জীবনের শেষ বিন্দু রক্তকণা দিয়ে হলেও আমার মেয়ের স্বপ্নকে বাস্তবতায় রুপ দিতে কাজ করে যাচ্ছি, আমার মেয়েকে বড় করে চিকিৎসক বানিয়ে অসহায়-দরিদ্রদের বিনামুল্যে চিকিৎসা সেবা যাতে পারি সে জন্য আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

সূত্র আরও জানায়, ধামইরহাট কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন ধামইরহাট, নওগাঁ কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা -২০২৫ইং এ ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন মেধা বৃত্তি, ৫ জন ট্যালেন্টপুলে ও ১৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এবং আতিয়া ফাইজা মৌনি ধামইরহাট সফিয়া কেজি স্কুলের পঞ্চম শ্রেণী থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়।