👁 126 Views

ধামইরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সেক্টর দায়িত্বশীল সমাবেশ ও ইফতার মাহফিল

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে সেক্টর দায়িত্বশীল সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ (বুধবার) বাদ আছর বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ধামইরহাট উপজেলার শাখার সভাপতি মাও হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমীর ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ আতাউর রহমান। 

মোঃ রুহুল আমিনের পরিচালনা ও সঞ্চালনায় আরও বক্তব্য বক্তব্য রাখেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো বেলায়েত হোসাইন, রিকশা ভ্যান সেক্টরের সম্মানিত সভাপতি মো নুরুল ইসলাম। মৎস্য ও জেলে সেক্টরের সম্মানিত সভাপতি মো সারোআর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *